ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » জিভে জল আনা গাজরের হালুয়া

জিভে জল আনা গাজরের হালুয়া

জীবনযাপন ডেস্ক

শীতের আমেজ হোক কিংবা অতিথি আপ্যায়ন—সহজ উপকণে ঝটপট বানিয়ে নেওয়ার মতো অন্যতম সেরা ডেজার্ট হলো গাজরের হালুয়া। গাজর ও ঘন দুধের দারুণ মিশ্রণে তৈরি এই হালুয়া খেতে যেমন সুস্বাদু, বানানোও তেমনই সহজ।

প্রয়োজনীয় উপকরণ:

  • গ্রেট করা গাজর: ৪ কাপ

  • ঘন দুধ: ২ কাপ

  • চিনি: আধা কাপ (স্বাদমতো)

  • ঘি: ৩ টেবিল চামচ

  • এলাচ গুঁড়া: ১ চা-চামচ

  • সাজানোর জন্য: কিশমিশ, কাজু ও পেস্তাবাদাম কুচি

তৈরির সহজ প্রণালি:

  1. গাজর সেদ্ধ: একটি প্যানে গ্রেট করা গাজর ও ঘন দুধ একসাথে মিশিয়ে মাঝারি আঁচে চুলায় বসান। দুধ শুকিয়ে গাজর ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

  2. চিনি মিশানো: গাজর সেদ্ধ হয়ে এলে এতে চিনি দিয়ে দিন। চিনি গলে পানি বের হলে ভালোভাবে নেড়ে পানি শুকিয়ে নিন।

  3. কষানো ও সুবাস: চিনির পানি পুরোপুরি শুকিয়ে গেলে তাতে ঘি ও এলাচ গুঁড়া যোগ করুন। হালকা আঁচে অনুবড়ত নাড়তে থাকুন যতক্ষণ না মিশ্রণটি প্যানের গা ছেড়ে আসছে।

  4. সাজানো ও পরিবেশন: হালুয়া মাখা মাখা হয়ে প্যানের গা ছেড়ে দিলে ওপর থেকে কিশমিশ, কাজু ও পেস্তাবাদাম কুচি দিয়ে হালকা নেড়ে নামিয়ে নিন।

গরম গরম কিংবা ঠান্ডা—যেভাবেই পরিবেশন করুন না কেন, এই গাজরের হালুয়া সবার মন জয় করবেই!

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে