ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » উন্নত চিকিৎসা নিশ্চিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দেশে আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী

উন্নত চিকিৎসা নিশ্চিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দেশে আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

দেশের হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ যাতে নিজ দেশেই আন্তর্জাতিক মানের চিকিৎসা পান, সে লক্ষ্যে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

আজ রোববার ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত ‘পলিসিস্টিক ওভারি সিনড্রোম সচেতনতা সপ্তাহ’ উপলক্ষ্যে এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী নারীদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, “নারীদের হরমোনজনিত ও বিপাকীয় জটিলতা ‘পলিসিস্টিক ওভারি সিনড্রোম’ (PCOS)-এর কারণে বর্তমানে দেশে বন্ধ্যাত্বের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। অথচ বিশ্বের বিভিন্ন উন্নত দেশে আধুনিক প্রযুক্তির চিকিৎসার মাধ্যমে এসব সমস্যা কাটিয়ে উঠে সন্তান ধারণের সুযোগ তৈরি হয়েছে।”

তিনি আরও জানান, উন্নত ও আধুনিক চিকিৎসার এ সুবিধা দেশে দ্রুত চালুর লক্ষ্যে ইতোমধ্যে চীনসহ বিশ্বমানের প্রযুক্তি সমৃদ্ধ বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ জোরদার করা হয়েছে।

সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকদের আলোচনায় উঠে আসে এক উদ্বেগজনক তথ্য। এতে বলা হয়, বাংলাদেশে প্রতি ১০০ জন নারীর মধ্যে গড়ে ৮ থেকে ১০ জনই বর্তমানে এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমে ভুগছেন। সময়মতো এটি শনাক্ত ও সঠিক চিকিৎসা গ্রহণ না করলে পরবর্তীতে নারীদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি ও বন্ধ্যাত্বের মুখোমুখি হতে হয়।

বিশেষজ্ঞরা এ ব্যাপারে সময়োপযোগী চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা এবং সাধারণ নারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে