ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » জাতীয় বিশ্ববিদ্যালয়ে হানিফ খন্দকারের মৃত্যুবার্ষিকী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে হানিফ খন্দকারের মৃত্যুবার্ষিকী

নবপ্রকাশ ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী পরিচালক মরহুম আবু হানিফ খন্দকারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ভাবগম্ভীর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর লুৎফর রহমান। এ সময় প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসাইন, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক আমিনুল আক্তার, কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ শিশিম, পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম, অডিট দপ্তরের পরিচালক জসীম উদ্দিন, প্রধান প্রকৌশলী মিজানুর রহমান, পরিচালক বেলাল হোসেন, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তাক আহমদ এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক অ্যাডভোকেট আলমগীর হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

বক্তারা মরহুম আবু হানিফ খন্দকারের কর্মজীবন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

পরে মওলানা আব্দুর জাহের মাহমুদ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী কলেজ পরিদর্শক মোঃ মিয়াজ উদ্দিন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে