ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » গ্যাস উৎপাদনে নতুন গতি: ২৪ ঘণ্টার চিত্র

গ্যাস উৎপাদনে নতুন গতি: ২৪ ঘণ্টার চিত্র

নবপ্রকাশ ডেস্ক:

দেশে একদিনে ২ হাজার ৫৮৩ দশমিক ৩ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস উৎপাদন হয়েছে। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদন হয়েছে ১ হাজার ৫৯৯ দশমিক ৯ এমএমসিএফডি। আর আমদানি করা এলএনজি পুনঃগ্যাসীকরণের (পুনঃগ্যাসীকরণ হলো এমন একটি শিল্প প্রক্রিয়া যার মাধ্যমে অতি-শীতল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসকে (এলএনজি) পুনরায় সাধারণ তাপমাত্রায় এনে ব্যবহারের উপযোগী প্রাকৃতিক গ্যাসে রূপান্তর করা হয়) মাধ্যমে সরবরাহ হয়েছে ৯৮৩ দশমিক ৪ এমএমসিএফডি গ্যাস।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত পেট্রোবাংলার ২০-২১ সেপ্টেম্বরের দৈনিক গ্যাস ও কনডেনসেট উৎপাদন ও বিতরণ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশে গ্যাস উৎপাদন ও সরবরাহের মোট সক্ষমতা ৩ হাজার ৮৫৪ এমএমসিএফডি। এর বিপরীতে উৎপাদন হয়েছে ২ হাজার ৫৮৩ দশমিক ৩ এমএমসিএফডি। অর্থাৎ মোট সক্ষমতার প্রায় ৬৭ শতাংশ ব্যবহার হয়েছে।

দেশীয় গ্যাস উৎপাদনে সবচেয়ে বেশি এসেছে আন্তর্জাতিক কোম্পানিগুলোর (আইওসি) গ্যাসক্ষেত্র থেকে। এসব কোম্পানি থেকে উৎপাদন হয়েছে ৮৭৫ দশমিক ২ এমএমসিএফডি। এর মধ্যে শেভরনের বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে এসেছে ৭০৬ দশমিক ২ এমএমসিএফডি।

রাষ্ট্রীয় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) থেকে উৎপাদন হয়েছে ৪৮১ দশমিক ৮ এমএমসিএফডি। সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (এসজিএফসিএল) থেকে ১৩৯ দশমিক ৬ এমএমসিএফডি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) থেকে ১০৩ দশমিক ৫ এমএমসিএফডি গ্যাস উৎপাদন হয়েছে।

অন্যদিকে, আরপিজিসিএল পরিচালিত এলএনজি থেকে গ্যাস সরবরাহ হয়েছে ৯৮৩ দশমিক ৪ এমএমসিএফডি। এলএনজির পুনঃগ্যাসীকরণ সক্ষমতা ১ হাজার ১০০ এমএমসিএফডি থাকলেও সেখান থেকে কম গ্যাস আসছে।

প্রতিবেদন অনুযায়ী, ১১৯টি উৎপাদনশীল কূপের মাধ্যমে এই গ্যাস উৎপাদন হয়েছে। এসব কূপের মোট গ্যাস উৎপাদন সক্ষমতা ৩ হাজার ৮৫৪ এমএমসিএফডি।এদিন গ্যাস উৎপাদনের পাশাপাশি মোট ৫ হাজার ৫৯৬ দশমিক ৬ টন কনডেনসেট উৎপাদন হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক কোম্পানিগুলোর ক্ষেত্র থেকে কনডেনসেট এসেছে ৪ হাজার ৫৩৬ টন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে