ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » গাছায় দোকান থেকে টাকাসহ মালামাল লুট ও হত্যার হুমকির থানায় অভিযোগ ফুয়াদ ও তার স্ত্রীর বিরুদ্ধে

গাছায় দোকান থেকে টাকাসহ মালামাল লুট ও হত্যার হুমকির থানায় অভিযোগ ফুয়াদ ও তার স্ত্রীর বিরুদ্ধে

নবপ্রকাশ ডেস্ক:

মোঃ আকরাম হোসেন গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানা কুনিয়া তারগাছ এলাকায় বড় বোনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে নগদ টাকাসহ মালামাল লুট ও ম্যানেজারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সহোদর ভাই ফুয়াদের বিরুদ্ধে। এ ঘটনায় গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী মিয়াজ উদ্দিন (৫৪), সাং-কুনিয়া, ওয়ার্ড নং-৩৭, গাছা, গাজীপুর। তিনি তার ভাগিনী ফারজানা আলম শ্রাবণীর পক্ষে অভিযোগটি দায়ের করেন। ফারজানা আলম শ্রাবণী কুনিয়ায় নিজ বাড়ির নিচতলায় “মেসার্স মা রাইচ স্টোর” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন ম্যানেজার মোঃ আনিছুর রহমানের মাধ্যমে পরিচালনা করে আসছেন। এ বিষয়ে ফারজানা আলম শ্রাবণী বলেন গত ০৯/১০/২০২৬ ইং তারিখ বিকাল আনুমানিক ০৬.৫০ ঘটিকার সময় বিবাদী ১। ফুয়াদ হাসান ফাহিম (২৮) এবং তার স্ত্রী ২। নওরিন মিম (২২), উভয় সাং-কুনিয়া, দোকানে অনধিকার প্রবেশ করেন। এ সময় তারা ম্যানেজার আনিছুর রহমানকে হত্যার হুমকি দিয়ে ক্যাশ ড্রয়ারে থাকা নগদ ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা এবং ৩ বস্তা চাল, যার আনুমানিক মূল্য ৬,৯০০ টাকাসহ অন্যান্য মালামাল জোরপূর্বক নিয়ে যান।

আরও বলেন দীর্ঘদিন যাবত ফুয়াদ ও তার স্ত্রী আমাকে, আমার ছোট বোনকে অনেক নির্যাতন করে আসছে। তার স্ত্রীর অত্যাচারে আমরা অতিষ্ঠ আমাদের সাথে আত্মীয়-স্বজন এলাকাবাসীও অতিষ্ঠ হয়ে উঠছেন। আমাদের বাচাতে আত্মীয় স্বজনরা এগিয়ে আসলে তাদের সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি । আমাদের বাসা থেকে বের করে দিয়েছেন আমরা এখন বাড়িঘর ছেড়ে ফেরারি হয়ে বেড়াচ্ছি। সরকার ও আইন প্রশাসনের কাছে আমরা এর সঠিক বিচার দাবি করছি। তিনি এছাড়াও বলেন
এর আগেও একইভাবে দোকানে মালিক না থাকার সুযোগে বিবাদীরা ম্যানেজারকে প্রাণনাশের হুমকি দিয়ে নগদ ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা নিয়ে গিয়েছিলেন। ১নং বিবাদী ফুয়াদ হাসান ফাহিম দোকান মালিক ফারজানা আলম শ্রাবণীর সহোদর ভাই। অভিযোগকারীর দাবি, ঘটনার সময় দোকানে থাকা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ তার কাছে সংরক্ষিত আছে।

এছাড়া বিবাদীরা ম্যানেজারকে দোকানের অন্ধকার গলিতে নিয়ে গলায় ধারালো ছুরি ধরে ভয় দেখিয়ে একটি স্বীকারোক্তি দিতে বাধ্য করেন এবং ২নং বিবাদীর শেখানো কথা মোবাইল ফোনে রেকর্ড করে ‘ফুয়াদ আলম ফাহিম’ নামক ফেসবুক আইডি থেকে ছড়িয়ে দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। উক্ত ভিডিওটিও সংরক্ষিত আছে বলে জানান তিনি।

এবিষয়ে ফুয়াদ ও তার স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদের সম্পদের এখনও হিসাব হয়নাই তাই সবকিছুর মালিক আমি। ম্যানেজারকে বের করে দিয়ে ভয়-ভীতি দেখাইয়া, অন্যায় ভাবে দোকানে ঢুকে টাকা পয়সা ও মালামাল নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে উত্তর না দিয়ে বিভিন্ন রকমের কথা বলে চলে যান।

এ বিষয়ে জিএমপির (গাছা জোন) সহকারী পুলিশ কমিশনার মো: এরশাদুর রহমান বলেন এবিষয়ে কোনো অভিযোগ পাইনি, পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নিব।

এ বিষয়ে গাছা থানার ওসি তদন্ত আউয়াল সরদার জানায়, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী অনেকের দাবি, এদের সমস্যা নিয়ে বার-বার বিচার সালিশ করেও কোন ফল হয় না। যারা বিচার করে উল্টো তাদের বিরুদ্ধে মামলা হামলার ভয় দেখায় প্রশাসনের সাথেও সাংবাদিকদের উপস্থিতিতে খারাপ আচরণ করে, ফুয়াদ ও তার স্ত্রী বিভিন্ন আমলা ও প্রশাসনের ভয় দেখায় আত্মীয়-স্বজন প্রতিবেশী কে। খতিয়ে দেখা উচিত এর পিছনে কোন ক্ষমতা কাজ করে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে