ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » গণমাধ্যমের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা আটকে দিলেন আদালত

গণমাধ্যমের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা আটকে দিলেন আদালত

নবপ্রকাশ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় আইনি ধাক্কা হিসেবে হোয়াইট হাউজে তিনটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্ত আটকে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। বৃহস্পতিবার আদালতের এক আদেশে সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর সাংবাদিকদের স্থগিত হওয়া প্রেস পাস অবিলম্বে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন জেলা আদালতের বিচারক টিম কেলি এ স্থগিতাদেশ জারি করে বলেন, সংবাদমাধ্যমগুলোর ওপর প্রবেশাধিকার নিষেধাজ্ঞা জারি করার পদক্ষেপটি সম্ভবত মার্কিন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ট্রাম্প প্রশাসন ওই তিনটি সংবাদমাধ্যমের প্রেস পাস বাতিল করে দেয়। এর প্রতিবাদে ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সোমবার আদালতের দ্বারস্থ হয় সংবাদমাধ্যমগুলো। মামলার শুনানিতে বিচারক কেলি ট্রাম্প প্রশাসনের প্রেস পাস বাতিলের নির্দেশনার ওপর পরবর্তী ১৪ দিনের জন্য অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন।

প্রশাসনের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তার অজুহাত দেখালেও বিচারক জানান, নথিপত্রে জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি। বরং ট্রাম্পের আগের মন্তব্য থেকেই প্রতীয়মান হয় যে, সংবাদ মাধ্যমগুলোর ‘অসত্য ও নেতিবাচক’ প্রতিবেদনের কারণেই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগমুহূর্তে গণমাধ্যমের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এই আইনি লড়াই নতুন মাত্রা যোগ করল।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে