ঢাকা
ঢাকা, শনিবার, ৩০ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ৩০ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ক্ষেপণাস্ত্রের শক্তিতেই অধিকার আদায়, আলোচনায় কেবল বাস্তবতা স্বীকারে বাধ্য করি:ইরান

ক্ষেপণাস্ত্রের শক্তিতেই অধিকার আদায়, আলোচনায় কেবল বাস্তবতা স্বীকারে বাধ্য করি:ইরান

নবপ্রকাশ ডেস্ক: ইরানের সংসদ স্পিকার বাঘের ঘালিবাফ সামাজিক মাধ্যমে এক বার্তায় লিখেছেন, আমরা অধিকার বা সুবিধা আলোচনার টেবিলে অর্জন করি না; সেগুলো আদায় করি ক্ষেপণাস্ত্রের শক্তিতে। আলোচনায় আমরা কেবল প্রতিপক্ষকে সেই বাস্তবতা মেনে নিতে বাধ্য করি।

পার্সটুডের বরাতে ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার এক্সে দেওয়া তিন দফা বার্তায় কলিবফ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ইরানের স্পষ্ট অবস্থান তুলে ধরেন।

বার্তার দ্বিতীয় অংশে তিনি বলেন, ‘কোনো প্রতিশ্রুতি বা কথার ওপর আমাদের আস্থা নেই; কেবল আচরণই আমাদের কাছে মানদণ্ড। প্রতিপক্ষ পদক্ষেপ নেওয়ার আগে আমরা কোনো পদক্ষেপ নেব না।’

তৃতীয় অংশে কলিবফ বলেন, ‘যেকোনো চুক্তির প্রকৃত বিজয়ী সে-ই, যে চুক্তির পরের দিন থেকেই আরও ভালোভাবে যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারে।’

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে