ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ক্যাম্পাস থেকে হাসপাতাল, দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০ জনের বেশি

ক্যাম্পাস থেকে হাসপাতাল, দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০ জনের বেশি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে শিক্ষার্থীদের প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবির-সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তীতে ক্যাম্পাসের এই সংঘাত ছড়িয়ে পড়ে নিকটস্থ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও। এতে শিক্ষক ও জকসু নেতাদের দাবি অনুযায়ী শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা ও পরে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে সংঘর্ষে আহত শিক্ষার্থীরা ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং পুনরায় সংঘর্ষে জড়ায়। এতে কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।

হাসপাতাল চত্বরে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘাত আদালত এলাকা পর্যন্ত বিস্তৃত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং হাসপাতালের প্রবেশপথ সীমিত করা হয়। গুরুতর আহতদের কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ কাজ করছে জানিয়ে বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে