ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » কেন তিন বিশ্বকাপে নেই ইতালি? মুখ খুললেন কোচ

কেন তিন বিশ্বকাপে নেই ইতালি? মুখ খুললেন কোচ

স্পোর্টস ডেস্ক :

কোচ হিসেবে নতুন মেয়াদে নিজের প্রথম ম্যাচকে সামনে রেখে ইতালি জাতীয় দলে ব্যাপক পরিবর্তন এনেছেন রবের্তো মানচিনি। শুরু থেকেই দলের ফলাফলে দ্রুত উন্নতি চান জানিয়ে উয়েফা নেশনস লিগের বেলজিয়াম, তুরস্ক ও ফ্রান্সের বিপক্ষে ম্যাচের জন্য ৯ জন নতুন মুখ নিয়ে স্কোয়াড ঘোষণা করেছেন তিনি।

অভিজ্ঞদের বাদ দিয়ে তরুণদের সুযোগ দেওয়ার বিষয়ে মানচিনি বলেন, ভবিষ্যৎ শক্তিশালী দল গঠনে তরুণদের চেনার এখনই সঠিক সময়। পরপর তিনবার বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারায় সমর্থকদের যে হতাশা ও ক্ষোভ রয়েছে, তা স্বীকার করে তিনি সবাইকে জাতীয় দলের পাশে থাকার আহ্বান জানান। তিনি স্পষ্ট করেন, অতীত এখন আর গুরুত্বপূর্ণ নয়, এখন লক্ষ্য ইতালিকে আগের মর্যাদার জায়গায় ফিরিয়ে নেওয়া।

ইতালীয় ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) অভ্যন্তরীণ জটিলতার পর জেন্নারো গাত্তুসোর বিদায়ে দায়িত্ব ফিরে পান মানচিনি। এর আগে আন্দ্রেয়া পিরলোকে দায়িত্ব দেওয়ার সংক্ষিপ্ত প্রচেষ্টা থাকলেও বাণিজ্যিক বিতর্কের কারণে তা বাতিল হয়। তবে এসব পরিস্থিতি কাটিয়ে শুক্রবার রোমে বেলজিয়ামের বিপক্ষে প্রথম ম্যাচ জয়েই চোখ রাখছেন ইতালি কোচ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে