সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই দর ঘোষণা করা হয়, যা আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম ও আনুষঙ্গিক ব্যয় পর্যালোচনার ভিত্তিতে প্রতি মাসেই এই দাম পুনর্নির্ধারণ করা হয়। দাম কিছুটা কমায় বাসাবাড়িতে এলপিজি ব্যবহারকারী সাধারণ গ্রাহকরা সামান্য হলেও স্বস্তি পাবেন।
বিভিন্ন পরিমাপের এলপিজি সিলিন্ডারের নতুন দর:
-
৫.৫ কেজি: ৭২৭ টাকা
-
১২ কেজি: ১,৫৮৫ টাকা (১৩ টাকা হ্রাস)
-
১২.৫ কেজি: ১,৬৫২ টাকা
-
১৫ কেজি: ১,৯৮২ টাকা
-
১৬ কেজি: ২,১১৪ টাকা
-
১৮ কেজি: ২,৩৭৮ টাকা
-
২০ কেজি: ২,৬৪২ টাকা
-
২২ কেজি: ২,৯০৭ টাকা
-
২৫ কেজি: ৩,৩০৩ টাকা
-
৩০ কেজি: ৩,৯৬৪ টাকা
-
৩৩ কেজি: ৪,৩৬০ টাকা
-
৩৫ কেজি: ৪,৬২৪ টাকা
-
৪৫ কেজি: ৫,৯৪৫ টাকা
