ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বকাপের আয়োজক দেশ

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বকাপের আয়োজক দেশ

ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকোতে আঘাত হেনেছে রিখটার স্কেলে ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। আকস্মিক এই কম্পনে দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকাগুলো তীব্রভাবে কেঁপে ওঠে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর এল প্রোগ্রেসো অঞ্চল থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পরপরই স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে। স্বস্তির বিষয় হলো, উৎপত্তিস্থল অগভীর হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে মেক্সিকোর এই কম্পন ভূবিজ্ঞানীদের কপালে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে।

সাম্প্রতি বিশ্বজুড়ে ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটগুলোর নড়াচড়া অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এর ঠিক কিছুদিন আগেই লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি প্রলয়ঙ্কারী জোড়া ভূমিকম্প (যাকে বিজ্ঞানের ভাষায় ‘ডাবলেট’ বলা হয়) আঘাত হেনেছিল।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, গত ১৯ থেকে ২৬ জুনের মধ্যে বিশ্বজুড়ে ৪.৫ বা তার বেশি মাত্রার রেকর্ড ৯৩টি ভূমিকম্প আঘাত হেনেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, একের পর এক এই শক্তিশালী কম্পনগুলো আসলে পৃথিবীব্যাপী বড় কোনো ভূকম্পন বিপর্যয়ের স্পষ্ট পূর্বাভাস হতে পারে। ফক্স ওয়েদার

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে