ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ইরানের সব বিমান সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের সব বিমান সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নবপ্রকাশ ডেস্ক:

বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইন্সগুলোর উড়াল পুরোপুরি থামিয়ে দিতে কঠোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে আন্তর্জাতিক আকাশে ইরানি বিমানগুলোর চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট স্পষ্ট জানান, কোনো দেশ বা প্রতিষ্ঠান ইরানি বিমানকে জ্বালানি, ল্যান্ডিং সুবিধা বা টিকিট বিক্রির সুযোগ দিলে তাদের আন্তর্জাতিক ডলার লেনদেন ব্যবস্থা থেকে বের করে দেওয়া হবে। এর ফলে বিদেশি কোম্পানিগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও তেহরানের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো। চলতি মাসের শুরুতে ইরানের এয়ারলাইন্স ও যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর কড়াকড়ি আরোপ করেছিল ওয়াশিংটন। দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় এমনিতেই সংকটে থাকা দেশের এয়ারলাইন্সগুলোর জন্য এটি বড় ধাক্কা।

ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতেই মূলত জ্বালানি, শিপিং, প্রযুক্তি ও সোনা খাতে নিষেধাজ্ঞা দিচ্ছে আমেরিকা। এদিকে ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের আগে মার্কিন অর্থমন্ত্রী চীনের উপ-প্রধানমন্ত্রী হি লিফেংয়ের সঙ্গে আলোচনা করেছেন। ইরানের প্রধান অর্থনৈতিক মিত্র চীনের ভূমিকা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে