ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » আসাম থেকে জলপথে ঢাকায় আসছে মিথানল

আসাম থেকে জলপথে ঢাকায় আসছে মিথানল

নবপ্রকাশ ডেস্ক:

ভারতের আসাম রাজ্য থেকে ব্রহ্মপুত্র নদের অভ্যন্তরীণ জলপথ ব্যবহার করে বাংলাদেশে সরাসরি পণ্য পরিবহনের এক নতুন ও ঐতিহাসিক অধ্যায় উন্মোচিত হতে যাচ্ছে। আসামের ডিব্রুগড় জেলার বগীবিল বন্দর থেকে জলপথে সরাসরি ঢাকায় আনা হবে নামরূপের আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেডের (এপিএল) উৎপাদিত রাসায়নিক কাঁচামাল ‘মিথানল’।

সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দাবি, ১৯৪৭ সালে দেশভাগের পর ব্রহ্মপুত্র নদ দিয়ে ডিব্রুগড় অঞ্চল থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এটাই প্রথম সরাসরি আন্তর্জাতিক বাণিজ্যিক কার্গো পরিবহন। এর মাধ্যমে দুই দেশের নৌ-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

মিথানল নিরাপদে পরিবহনের জন্য ইতোমধ্যে দুটি বিশেষভাবে তৈরি জাহাজ প্রস্তুত করা হয়েছে। প্রতিটি জাহাজে ২৭টি করে উন্নত কনটেইনার থাকবে এবং প্রতি কনটেইনারে ২০ টন করে মিথানল বহন করা হবে। সেই হিসেবে একটি জাহাজে ৫৪০ টন করে দুটি জাহাজে মোট ১ হাজার ৮০ টন মিথানল বাংলাদেশে এসে পৌঁছাবে।

রুট অনুযায়ী, আসামের বগীবিল থেকে যাত্রা শুরু করে আন্তর্জাতিক সীমান্ত হয়ে বাংলাদেশের ঢাকায় পৌঁছাতে জাহাজ দুটিকে প্রায় ৭৮৩ কিলোমিটার জলপথ পাড়ি দিতে হবে। এই ঐতিহাসিক নৌ-পরিবহন উদ্যোগটি সফল হলে তা দুই দেশের মধ্যকার বাণিজ্যিক খরচ ও সময় অনেকটাই কমিয়ে আনবে বলে আশা করছেন খাতসংশ্লিষ্টরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে