ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব অংশীজনের ইতিবাচক ভূমিকার প্রশংসা

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব অংশীজনের ইতিবাচক ভূমিকার প্রশংসা

স্টাফ রিপোর্টার:

ক্ষমতাসীন দল বিএনপি’র সঙ্গে সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস নেতৃত্বাধীন ৭ সদস্য প্রতিনিধি দল। মঙ্গলবার বিকালে গুলশান চেয়ারম্যান অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে তারা সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গঠনমূলক আলোচনা করেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল অংশীজনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। ইইউর প্রতিনিধি দল বিএনপি’র কাছে ১৯-টি সুপারিশ সম্বলিত একটা প্রস্তাবনা দিয়েছে।

তার মধ্যে অগ্রাধিকার সুপারিশ ছিল ৬টি। ২০০৮ সালের পর এই প্রথম নির্বাচন সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল এবং মৌলিক স্বাধীনতাকে ব্যাপকভাবে সম্মান দেয়া হয়েছে। তবে, কিছু বিক্ষিপ্ত, স্থানীয় রাজনৈতিক সহিংসতা এবং প্রায়শই বিভ্রান্তিকর অনলাইন বয়ানের মাধ্যমে উস্কে দেয়া মব আক্রমণের অব্যাহত ভীতি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। নারীদের জন্য সীমিত রাজনৈতিক সুযোগ তাদের সমান অংশগ্রহণকে বাধাগ্রস্ত করেছে। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) অংশীজনদের আস্থা বজায় রেখে এবং নির্বাচনের সততা সমুন্নত রেখে স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করেছে। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নির্বাচন, পরবর্তীতে স্বচ্ছভাবে ফলাফল বিন্যাসকরণ ও সংকলন প্রক্রিয়া এবং ফলাফলের ব্যাপক গ্রহণযোগ্যতা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে, কিভাবে একটি বিশ্বাসযোগ্য প্রক্রিয়া গণতন্ত্রের নবায়নকে সামনে এগিয়ে নিতে পারে।

বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মাহাদী আমিন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে