ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » অচিন পাখি’র দেশে ফরিদা পারভীন

অচিন পাখি’র দেশে ফরিদা পারভীন

বিনোদন ডেস্ক

বাংলা গান ও লালনসংগীতের সুরকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে দেওয়া কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের প্রথম প্রয়াণ দিবস আজ। গত বছরের এই দিনেই না ফেরার দেশে পাড়ি জমান এই সুরসাধক। তাঁর প্রয়াণ দিবস উপলক্ষে চ্যানেল আই, বাংলাদেশ বেতার এবং তাঁর নিজ হাতে গড়া ‘অচিন পাখি’ একাডেমি বিশেষ আলোচনা ও গীতিআলেক্ষ্য অনুষ্ঠানের আয়োজন করেছে।

সংগীতজীবন ও লালনসাধনা:

  • শুরু ও দীক্ষা: ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরে জন্ম নেওয়া ফরিদা পারভীনের সংগীতে হাতেখড়ি ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে। ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীতের মাধ্যমে তাঁর যাত্রা শুরু হয়।

  • লালনসংগীতে পথচলা: ১৯৭৩ সালে মোকছেদ আলী সাঁইয়ের কাছে ‘সত্য বল সুপথে চল’ গান দিয়ে শুরু করে পরবর্তীতে খোদা বক্স সাঁইসহ বিখ্যাত সাধকদের কাছে তালিম নেন।

  • পরিচিতি ও স্বীকৃতি: ১৯৭৬ সালে তাঁর প্রথম লালনসংগীতের অ্যালবাম ‘অচিন পাখি’ প্রকাশের পর শ্রোতামহলে তিনি ‘লালনসম্রাজ্ঞী’ উপাধি পান। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি ১৯৮৭ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

জীবনসঙ্গী প্রখ্যাত বংশীবাদক গাজী আবদুল হাকিমকে সাথে নিয়ে ১৭ বছর আগে প্রতিষ্ঠিত ‘অচিন পাখি’ সংগীত একাডেমির মাধ্যমে আগামী প্রজন্মের মাঝে লালনের দর্শন ও সুর ছড়িয়ে দেওয়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, আজও সেই স্বপ্নকে ধারণ করে চলেছে তাঁর অনুগামীরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে