ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » হোয়াইট হাউসে হামলাকারী সেই এ্যালেন কী বলছেন হামলা সম্পর্কে

হোয়াইট হাউসে হামলাকারী সেই এ্যালেন কী বলছেন হামলা সম্পর্কে

নবপ্রকাশ ডেস্ক:

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী কোল টমাস অ্যালেন সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েছেন। তিনি এখন আছেন পুলিশি হেফাজতে।

তবে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ অব্যহত রেখেছে যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  সেখানেই তিনি কর্তৃপক্ষকে জানিয়েছেন এই হামলার উদ্দেশ্য।

কীভাবে তিনি ট্রাম্পের এই অনুষ্ঠানে পা রাখেন, সে বিষয়েও জানা গেছে। শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৩৫ মিনিটে সন্দেহভাজন এই ব্যক্তি হোটেলের লবিতে প্রবেশ করেন। নিরাপত্তারক্ষী ও মেটাল ডিটেক্টর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।

আর তখনই ঘটে গোলাগুলির ঘটনাটি। একজন নিরাপত্তারক্ষীকে কাছ থেকে গুলি করা হয়। তবে তার বুলেটপ্রুফ ভেস্ট গুলি আটকে দেওয়ায় তিনি বেঁচে যান। সিবিএস জানিয়েছে, ঘটনায় পাঁচ থেকে আট রাউন্ড গুলি ছোড়া হয়েছে।

জিজ্ঞাসাবাদে তার এই হামলার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে অ্যালেন জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা করতে চেয়েছিলেন তিনি। দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে  সিবিএস নিউজ  এই তথ্য জানিয়েছে।

মার্কিন অ্যাটর্নি  জিনিন পিরো জানান, সোমবার অ্যালেনকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথমত, সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং দ্বিতীয়ত, বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে