নবপ্রকাশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের হোয়াইট হাউসে সাংবাদিক সমিতির নৈশভোজে এক সশস্ত্র ব্যক্তির ঢুকে পড়ার চেষ্টা এবং গুলিবর্ষণের ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক আছে কিনা, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “তেমনটা মনে হয় না।”
তিনিই লক্ষ্যস্থল ছিলেন কি না, এ প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমার ধারণা।”
তিনি জানান, সন্দেহভাজন ক্যালিফোর্নিয়া থেকে এসেছে আর তদন্তকারীদের ধারণা সে একাই এ কাজ করেছে আর তিনি নিজেও এমনটিই মনে করেন।
যে ঘরে নৈশভোজের আয়োজন করা হয়েছিল সেটি খুব নিরাপদ ছিল বলে জানান তিনি।
ট্রুথ সোশ্যালে তিনি জানান, এই অনুষ্ঠানটি ৩০ দিনের মধ্যে আবার আয়োজন করা হবে।
বিবিসির ওয়াশিংটন প্রতিনিধিরা ঘটনাস্থল থেকে জানিয়েছেন, গুলির শব্দের পর নৈশভোজে উপস্থিত অতিথিরা টেবিলের নিচে গিয়ে আশ্রয় নেন আর অনুষ্ঠানস্থলে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়।
নৈশভোজে উপস্থিত বিবিসির এক সাংবাদিক জানিয়েছেন, তারা বুকে হেঁটে টেবিলের তলায় চলে যান, তাদের মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে তারা এমনভাবে আছেন।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বন্দুকধারীর ছোড়া গুলিগুলোর মধ্যে একটি উর্দি পরিহিত এক কর্মকর্তাকে আঘাত করেছে, তিনি জীবন রক্ষাকারী বর্ম পরা ছিলেন। সিক্রেট সার্ভিসের আহত এ কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সন্দেহভাজন বন্দুকধারীকেও স্থানীয় একটি হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হচ্ছে। তার বয়স ৩১ বছর।
