ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » হাসিনার গণমাধ্যম বার্তা: কী বলছে দিল্লি?

হাসিনার গণমাধ্যম বার্তা: কী বলছে দিল্লি?

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। শেখ হাসিনার ভাষণ দেওয়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশের উদ্বেগের পেছনের অনুষ্ঠানে সরকারের কোনো ভূমিকা নেই উল্লেখ করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৪ আগস্ট) দিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

রণধীর জয়সওয়াল জোর দিয়ে বলেন, এটি একটি ‘বেসরকারি গণমাধ্যম সংস্থার’ আয়োজিত অনুষ্ঠান। সেখানে কোনো ধরনের মতামত ব্যক্ত করা হলে তার দায় ভারতের নয় এবং ভারত সরকার তা সমর্থনও করে না।

নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সংগঠন ‘ফরেইন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) অব সাউথ এশিয়া’ আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার তথ্য সামনে আসার পর বাংলাদেশে তৈরি হওয়া উদ্বেগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি এসব কথা বলেন।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ‘‘আপনি যে মতবিনিময় সভার বিষয়টি উল্লেখ করছেন, সেটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থা আয়োজন করছে। এতে সরকারের কোনোরকম সম্পৃক্ততা নেই। এমনকি এই ফোরামে যে মতামতই ব্যক্ত করা হোক না কেন, ভারত সরকার তার কোনোটিই সমর্থন করে না।’’

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে