ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » লিভারপুলের জয়রথ থামাল ফুলহ্যাম, চেলসিকে রুখে দিল হাল সিটি

লিভারপুলের জয়রথ থামাল ফুলহ্যাম, চেলসিকে রুখে দিল হাল সিটি

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের মাত্র ৭২ ঘণ্টার মাথায় মাঠে নেমেছিল লিভারপুল। তবে বুধবার রাতের সেই আগ্রাসী রূপ অ্যানফিল্ডে দেখা যায়নি। ঘরের মাঠে ফুলহ্যামের জমাট রক্ষণ ভাঙতে না পেরে চলতি মৌসুমে এই প্রথম গোলশূন্য ড্র করেছে অ্যান্ডোনি ইরাওলার দল। দিনের অন্য ম্যাচে পয়েন্ট খোয়াতে হয়েছে আরেক ইংলিশ জায়ান্ট চেলসিকেও।

অ্যানফিল্ডে শুরু থেকেই ধারহীন ছিল অলরেডদের আক্রমণভাগ। একাদশে তিনটি পরিবর্তন এনে সিমিকাস, গ্রাভেনবার্চ ও ভিক্টর মুনিয়োজকে নামান ইরাওলা। ম্যাচের শুরুতেই গোলকিপার আলিসন ও গ্রাভেনবার্চের ভুল বোঝাবুঝিতে গোল প্রায় হজমই করে বসেছিল লিভারপুল; শেষ মুহূর্তে গোললাইন থেকে জেরেমি জ্যাকে ক্লিয়ার করে দলকে রক্ষা করেন। ফুলহ্যামের জশ কিং ও রবিনসনের আক্রমণ রুখে দেওয়ার পর অন্যপ্রান্তে মুনিয়োজের হেড ও বারকোলার শট ব্যর্থ করে দেন ফুলহ্যাম কিপার বার্ন্ড লিনো।

দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙতে কোডি গাকপো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রিও এনগুমোহা ও জেরেমি ফ্রিমপংকে মাঠে নামান লিভারপুল কোচ। তবে লিনোর দুর্দান্ত সেভ এবং যোগ করা সময়ে অ্যালেকজান্ডার ইসাকের হেড লক্ষ্যভ্রষ্ট হলে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিকদের।

অন্যদিকে ঘরের মাঠে প্রিমিয়ার লিগে নতুন উঠে আসা হাল সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে চেলসি। ব্লুজদের হয়ে মর্গান রজার্স ও দ্বিতীয়ার্ধে জোয়াও পেদ্রো গোল করলেও জয় নিশ্চিত করতে পারেননি। হাল সিটির হয়ে জোড়া গোল করে ব্যবধান গড়েন আলজেরিয়ান উইঙ্গার মোহাম্মদ বালৌমি। ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দেওয়ার পর চেলসির মাঠ থেকেও ১ পয়েন্ট ছিনিয়ে নিয়ে দুর্দান্ত সূচনা করল হাল সিটি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে