ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বাঁধনের বার্তা,‘ভুগবে আপনাদের পরিবার’

বাঁধনের বার্তা,‘ভুগবে আপনাদের পরিবার’

বিনোদন ডেস্ক

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসরে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বাঁধন বলেন, তাঁর ওপর শুধু গালাগাল বা স্লোগান দেওয়ার ঘটনা ঘটেনি, হামলাকারীরা শারীরিকভাবেও তাঁকে আক্রমণ করেছে। এ ধরনের আচরণ বন্ধ হওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, এমন বর্বরতার মাধ্যমে হামলাকারীরাই নিজেদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করছে।

ভেনিসের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী। বিদেশের মাটিতে এমন ঘটনার কারণে বাংলাদেশের মানুষ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণেই তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, হামলাকারীদের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা ছিলেন।

নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে বাঁধন বলেন, রাজনৈতিক দলকে সমর্থন করা যেতে পারে, তবে অন্ধভাবে অনুসরণ করা উচিত নয়। তাঁর ভাষ্য, মাঠপর্যায়ের কর্মীরা কোনো ঘটনায় আইনি ঝামেলায় পড়লে শেষ পর্যন্ত তাঁদের পরিবারকেই এর মূল্য দিতে হবে।

তিনি বলেন, বড় নেতারা দেশ-বিদেশে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছেন, অথচ তাঁদের দেওয়া বক্তব্যে উৎসাহিত হয়ে সাধারণ কর্মীরাই বিপদে পড়ছেন। তাই বিদেশে থাকা বাংলাদেশিদের এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান বাঁধন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে