ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বরখাস্ত ঢাকার সাবেক এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা

বরখাস্ত ঢাকার সাবেক এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা

নবপ্রকাশ ডেস্ক:

‘অসদাচরণ ও পলায়নের’ অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) মোহাম্মদ ছানোয়ার হোসেনসহ ছয়জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

বরখাস্ত হওয়া অন্য চার কর্মকর্তা হলেন— সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, সচিবালয় নিরাপত্তা বিভাগের সাবেক উপকমিশনার রাজীব দাস, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম এবং সিলেটের ৭ নম্বর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাবেক এসপি আসাদুজ্জামান ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে এবং মোহাম্মদ ছানোয়ার হোসেন ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একইভাবে অন্য চার কর্মকর্তাও দীর্ঘদিন ধরে কর্মস্থলে উপস্থিত ছিলেন না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব কর্মকর্তার বিরুদ্ধে অননুমোদিত অনুপস্থিতি ও অসদাচরণের অভিযোগ বিভাগীয় তদন্তে চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে। সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী গঠিত বিভাগীয় কার্যক্রম শেষে তাঁদের বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে