ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিয়েছে রাজ্যপাল, মমতা আর মুখ্যমন্ত্রী রইলেন না

পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিয়েছে রাজ্যপাল, মমতা আর মুখ্যমন্ত্রী রইলেন না

নবপ্রকাশ ডেস্ক:
পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির নির্দেশে বৃহস্পতিবার রাজ্যের সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে। ফলে সাংবিধানিকভাবে মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী রইলেন না বলে বলা হচ্ছে।
বিধানসভার মেয়াদ শেষ হওয়া এবং সাম্প্রতিক নির্বাচনের ফল ঘোষণার পর সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যেই লোকভবনের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) নং ধারার (বি) উপধারা অনুযায়ী বিধানসভা ভেঙে দেওয়ার এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
এদিকে, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনও পরাজয় স্বীকার করেননি এবং আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে অস্বীকার করেছেন। যদিও তিনি পদত্যাগ করেননি, লোকভবনের এই বিজ্ঞপ্তি জারির পর তার মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ কার্যত সমাপ্ত হয়েছে বলেই রাজনৈতিক মহলের একাংশের মত।
সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে বিপুল জয় লাভ করে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে এগিয়ে গিয়েছে। নতুন সরকার গঠনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে বলে দলীয় সূত্রের দাবি।
৯ মে পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে