মারনাস লাবুশেনও পারলেন না প্রতিরোধ গড়তে। শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ৩১ রান করে বোল্ড হয়েছেন তাইজুল ইসলামের বলে। ৭৩ রানে ৩ উইকেট হারিয়েছে অজিরা। এখনও পিছিয়ে ১৫৫ রানে।
মিডল ও লেগ স্টাম্প বরাবর ফুল লেন্থের বলটি অনসাইডে খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু বলের লাইন মিস করে পুরোপুরি পরাস্ত হন।
