ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » জরিমানায় কী আসে যায়, পকেটে যখন ৪ হাজার কোটি!

জরিমানায় কী আসে যায়, পকেটে যখন ৪ হাজার কোটি!

আসন্ন মন্ট্রিল মাস্টার্স প্রতিযোগিতা থেকে একে একে নাম তুলে নিয়েছেন টেনিস বিশ্বের তিন শীর্ষ তারকা—নোভাক জোকোভিচ, ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। চোটের কারণে আলকারাজ সরলেও বাকি দুই তারকা সুস্থ থাকা সত্ত্বেও টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির শেষ মুহূর্তে তারকাদের এমন সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কানাডার আয়োজকরা। জানা গেছে, শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর কারণে খেলোয়াড়দের জরিমানাও করা হতে পারে।

তবে আয়োজকদের এই জরিমানার হুমকিতে কোনো লাভ হবে না বলেই মনে করেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের অন্যতম সেরা তারকা আলেকজান্ডার জাভেরেভ। জোকোভিচ ও সিনারদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “এতে জটিল কোনো বিষয় নেই। বছরের অন্তত নয়টি এটিপি প্রতিযোগিতায় অংশ নিলে খেলোয়াড়রা ভালো অর্থ বোনাস পান। কিন্তু জোকোভিচের মতো তারকাদের কাছে এই অর্থ এখন গৌণ।”

উইম্বলডন ফাইনালিস্ট জার্মান তারকা জাভেরেভ আরও বলেন, “আপনার কি মনে হয়, বোনাসের লোভে পড়ে জোকোভিচ খেলবে? নাকি ও জরিমানা পাওয়ার ভয় পায়? ব্যাঙ্কে ওর প্রায় ৪ হাজার কোটি টাকা আছে। সেখান থেকে কিছু কম বা বেশি হলে ওর কিচ্ছু যায় আসে না! একই কথা সিনারের ক্ষেত্রেও প্রযোজ্য।”

জাভেরেভের মতে, ক্যারিয়ারের এই পর্যায়ে জোকোভিচের মতো তারকারা শুধু নিজেদের পছন্দ অনুযায়ী বেছে বেছে টুর্নামেন্ট খেলেন—বিশেষ করে গ্র্যান্ড স্ল্যামগুলোতে। টুর্নামেন্টে অংশ না নিলে র‌্যাঙ্কিংয়ে প্রভাব পড়া নিয়েও জোকোভিচ ভাবছেন না বলে মন্তব্য করেন তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে