ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » পাকিস্তানের স্বর্ণ পদকজয়ী নারী কারাতে খেলোয়াড় আরজুর অকাল মৃত্যূ

পাকিস্তানের স্বর্ণ পদকজয়ী নারী কারাতে খেলোয়াড় আরজুর অকাল মৃত্যূ

স্পোর্টস ডেস্ক:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন পাকিস্তানের স্বর্ণ ও রৌপ্য পদকজয়ী নারী কারাতে খেলোয়াড় আরজু হায়দার আলি। বুধবার (২২ এপ্রিল) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এক্সপেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ এপ্রিল এ দুর্ঘটনা ঘটে। সেদিন আরজু এক সহখেলোয়াড়কে সঙ্গে নিয়ে স্কুটিতে করে হাজারাটাউন থেকে আয়ুব স্টেডিয়ামের উদ্দেশে রওনা হন। যেখানে একটি কারাতে চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার কথা ছিল।

স্পিনি রোডের সিপিইসি চক এলাকার কাছে চলমান নির্মাণকাজের কারণে সড়কে পড়ে থাকা বালু ও ধ্বংসাবশেষের ওপর স্কুটিটি পিছলে যায়। এতে তিনি ছিটকে পড়ে সড়কের পাশের পেভমেন্টে আঘাত পান।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুদিন চিকিৎসাধীন থাকার পরও তার অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

আরজু হায়দার আলি পাকিস্তানের জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্বের জন্য পরিচিত ছিলেন এবং তাকে একজন সম্ভাবনাময় ও নিবেদিতপ্রাণ ক্রীড়াবিদ হিসেবে বিবেচনা করা হতো। তার অকালমৃত্যুতে স্থানীয় ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহখেলোয়াড় ও ক্রীড়া কর্মকর্তারা এই মেধাবী খেলোয়াড়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে মর্মান্তিক দুর্ঘটনা নগরীর সড়ক নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে নির্মাণকাজের ধ্বংসাবশেষ সড়কে পড়ে থাকায় চলাচলকারীদের জন্য যে ঝুঁকি তৈরি হচ্ছে, তা নিয়ে সচেতনতা বাড়ানোর দাবি উঠেছে দেশটিতে ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে