ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » কিমকে ক্ষতিপূরণ মাত্র ১ ইউরো

কিমকে ক্ষতিপূরণ মাত্র ১ ইউরো

বিনোদন ডেস্ক

প্যারিসে গয়না ডাকাতির মামলায় ক্ষতিপূরণ হিসেবে মাত্র ১ ইউরো পেলেন মার্কিন তারকা কিম কার্দাশিয়ান। তবে তাঁর কাছে অর্থের অঙ্কের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল দীর্ঘদিনের মামলায় জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত হওয়া।

আদালতের রায়ের পর কিম ও তাঁর স্টাইলিস্ট সিমোন হারুশ যৌথ বিবৃতিতে জানান, বিষয়টি শুধু আর্থিক ক্ষতিপূরণের মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁদের মতে, ঘটনাটির স্বীকৃতি এবং বিচারিক প্রক্রিয়ায় জবাবদিহি প্রতিষ্ঠাই ছিল মূল বিষয়। কিম ওই ঘটনাকে তাঁর জীবনের অন্যতম ভয়াবহ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে ফরাসি বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।

একই মামলায় ডাকাতদের হামলায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হোটেলের সাবেক এক রিসেপশনিস্টকে ১ লাখ ৯ হাজার ৫১৬ ইউরো ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হোটেল কর্তৃপক্ষকে দিতে বলা হয়েছে আরও ৫০ হাজার ইউরো।

২০১৬ সালের ২ অক্টোবর প্যারিস ফ্যাশন উইক চলাকালে ঘটনাটি ঘটে। পুলিশের পোশাক পরে একটি ডাকাত দল কিমকে বেঁধে রেখে তাঁর কাছ থেকে প্রায় ৬ মিলিয়ন ডলার মূল্যের গয়না নিয়ে যায়।

ঘটনার কয়েক বছর পর মামলাটি আবারও আলোচনায় আসে। বয়সের কারণে ফ্রান্সে ‘দাদু ডাকাত’ নামে পরিচিতি পাওয়া চক্রটির আট সদস্যকে গত বছর দোষী সাব্যস্ত করা হয়। তাঁদের বিরুদ্ধে সশস্ত্র ডাকাতি, অপহরণ, অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ততাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছিল। বিচার চলাকালে অভিযুক্তদের মধ্যে ছয়জনের বয়স ছিল ৬০ ও ৭০-এর কোঠায়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে