ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » কলকাতায় অগ্নিকাণ্ড: নিভে গেল ৮ বাংলাদেশীর প্রাণ

কলকাতায় অগ্নিকাণ্ড: নিভে গেল ৮ বাংলাদেশীর প্রাণ

নবপ্রকাশ ডেস্ক:

কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৮ জন বাংলাদেশি নাগরিক। এ দুর্ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে ভবনটির পরতে পরতে চরম অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র দেখা গেছে। পাঁচতলা এই ভবনটির প্রায় প্রতিটি তলাতেই ছিল ঘিঞ্জি পরিবেশ, সরু গলি এবং পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ঘাটতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটির বিভিন্ন তলায় একাধিক হোটেল গড়ে তুলে ছোট ছোট খোপের মতো কক্ষ তৈরি করে আবাসিকদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। একাধিক শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চললেও আগুন নেভানোর ন্যূনতম কোনো সরঞ্জাম ছিল না। এমনকি জরুরি প্রয়োজনে ভবন থেকে বের হওয়ার জন্য কোনো বিকল্প সিঁড়ি বা পথও ছিল না; মূল প্রবেশপথটিও ছিল অত্যন্ত সংকীর্ণ।

ফলে মধ্যরাতে আগুন লাগার পর ঘুমন্ত আবাসিকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন খুব বেশি তীব্র না হলেও ধোঁয়ায় পুরো ভবন ঢেকে যাওয়ায় অনেকে আটকা পড়েন। প্রাণ বাঁচাতে কয়েকজন শৌচাগারে আশ্রয় নেন, আবার একজন ওপর থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এবং আটকা পড়া বাসিন্দাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে