ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » উত্তরায় দ্বিতীয় দিনেও শ্রমিক অবরোধ!

উত্তরায় দ্বিতীয় দিনেও শ্রমিক অবরোধ!

নবপ্রকাশ ডেস্ক:

রাজধানীর উত্তরার আজমপুরে বেতন বাড়ানোর দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে গাজীপুর ও উত্তরবঙ্গের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তীব্র যানজটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন একাধিক পোশাক কারখানার কয়েক শ শ্রমিক।

যান চলাচল স্তব্ধ, হেঁটে চলছেন যাত্রীরা অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শত শত বাস, প্রাইভেটকার ও দূরপাল্লার পরিবহন আটকে পড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। বিকল্প উপায় না পেয়ে বহু যাত্রীকে হেঁটে গন্তব্যের দিকে রওনা হতে দেখা গেছে।

শ্রমিকদের দাবি বিক্ষোভকারী শ্রমিকরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাসাভাড়া ও চিকিৎসা খরচ বহুগুণ বাড়লেও তাদের বেতন বাড়ানো হয়নি। বর্তমান আয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে ন্যূনতম মজুরি ও বেতন পুনর্বিন্যাসের দাবি জানান তারা।

বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, “শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে আলোচনা চলছে। সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে