ঢাকা
ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ইউরোপের শীর্ষ ৫ লিগ, কোনটির শুরু কবে

ইউরোপের শীর্ষ ৫ লিগ, কোনটির শুরু কবে

ইউরোপের শীর্ষ পাঁচ লিগ শুরু হতে আর কিছুদিন অপেক্ষা। ১৫ আগস্ট শুরু হবে লা লিগা। ২১ আগস্ট শুরু সবচেয়ে জনপ্রিয় ইপিএল। আর মাসের শেষ দিকে বুন্দেসলিগা। রিয়ালের ডাগআউটে দ্বিতীয়বার দেখা যাবে মরিনিয়োকে। বড় বেশ কিছু ক্লাবও নতুন কোচের অধীনে খেলবে।

বিশ্বকাপ শেষ, শুরুর অপেক্ষায় ইউরোপের শীর্ষ পাঁচ লিগ। সবার আগে ১৫ আগস্ট শুরু হবে লা লিগা। ২১ তারিখ প্রিমিয়ার লিগ। দুই দিন পর সেরি আ আর লিগ ওয়ান। বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু ২৮ আগস্ট।

প্রাক-মৌসুমের পাশাপাশি দলবদল নিয়ে ব্যস্ত সব বড় ক্লাব। এখন পর্যন্ত সর্বোচ্চ ছয় সাইনিং রিয়ালের। বিশ্বকাপে চমক দেখানো কুকুরেয়াকে দলে নিয়েছে লস ব্লাঙ্কোস। তবে বড় চমক দ্বিতীয় মেয়াদে কোচ মরিনিয়োকে নিয়োগ।

২০১০ থেকে ১৩—তিন মৌসুমে একটি লা লিগা, একটি কোপা দেল রে আর একটি স্প্যানিশ সুপার কাপ জিতিয়েছেন রিয়ালকে। টানা দুই আসরের শিরোপা খরা কাটাতে আর দলে ডিসিপ্লিন ফেরাতে আবারও মরিনিয়োর শরণাপন্ন লস ব্লাঙ্কোস।

২০১৩ সালে রিয়াল ছাড়ার পর চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে টটেনহাম আর রোমার ডাগআউটে ছিলেন। এরপর ফেনেরবাচে আর বেনফিকা। এবারের আসর দিয়ে রিয়ালে দ্বিতীয় ইনিংস শুরুর অপেক্ষায় পর্তুগিজ মাস্টারমাইন্ড।

ম্যানেজার বদল হয়েছে আরও চার বড় দলের। এবার ম্যানচেস্টার সিটিকে সামলাবেন মারেসকা। লিভারপুলকে কক্ষপথে ফেরানোর দায়িত্ব ইরাওলার কাঁধে। চেলসির নতুন ম্যানেজার আলোনসো। আর আমোরিম এসি মিলানে।

দলবদলে লড়াই জমেছে ম্যান সিটির তারকা মিডফিল্ডার রদ্রিকে নিয়ে। শুরুতে রিয়ালে যোগ দেওয়ার আগ্রহ দেখালেও, শেষ পর্যন্ত বার্সায় যাওয়ার সিদ্ধান্ত স্পেন অধিনায়কের। সিটিজেনদের সঙ্গে দরকষাকষি চলছে বার্সার।

 

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে