ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » আর্জেন্টিনার বিদায় চেয়ে আজ ইংল্যান্ডের পাশে ব্রাজিলিয়ানরা!

আর্জেন্টিনার বিদায় চেয়ে আজ ইংল্যান্ডের পাশে ব্রাজিলিয়ানরা!

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে প্রায়ই দেখা যায়, নিজেদের দল বিদায় নেওয়ার পর সমর্থকরা টুর্নামেন্টে টিকে থাকা অন্য কোনো দলের পাশে দাঁড়ান। তবে অনেক সময় সেই সমর্থনের পেছনে থাকে চিরপ্রতিদ্বন্দ্বী কোনো দলের পরাজয়ের আকাঙ্ক্ষা। এবারের বিশ্বকাপে ব্রাজিলিয়ান সমর্থকদের অবস্থানও অনেকটা তেমনই।

শেষ ষোলো থেকে ব্রাজিল বিদায় নেওয়ার পর এখন তাদের বড় চাওয়া—যেকোনোভাবে যেন আর্জেন্টিনা হারতে দেখে। আর সেই কারণেই বিশ্বকাপ সেমিফাইনালে লিওনেল মেসিদের প্রতিপক্ষ ইংল্যান্ডের পক্ষেই গলা মেলাচ্ছেন অনেক সেলেসাও সমর্থক।

গত কয়েক ঘণ্টায় ব্রাজিলের বেশ কিছু জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে আর্জেন্টিনার বিপক্ষে এবং ইংল্যান্ডের জয়ের পক্ষে একের পর এক পোস্ট দেখা গেছে।

একটি পোস্টে ইংলিশ তারকা জুড বেলিংহামকে ব্রাজিলের জার্সি পরিয়ে লেখা হয়েছে, ‘ব্রাজিল মানেই ইংল্যান্ড’। এমনকি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে নিয়েও বিদ্রূপাত্মক মন্তব্য করা হয়েছে। বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে সবচেয়ে বেশি ব্যঙ্গ করতে দেখা গেছে ব্রাজিলের জনপ্রিয় ফুটবলভিত্তিক অ্যাকাউন্ট CazéTV-কে।

তাদের একাধিক পোস্টে মজার ছলে ব্রিটিশদেরই ‘লাতিন আমেরিকান’ বলে দাবি করা হয়েছে। তাদের বক্তব্য, আর্জেন্টিনা ছাড়া এখন পুরো বিশ্বই নাকি ‘থ্রি লায়ন্স’দের সমর্থন করছে।

ফুটবলের চিরকালীন প্রতিদ্বন্দ্বিতা ও রসিকতা এই ধরনের পরিস্থিতিকে আরও রঙিন করে তোলে। টানা ছয়টি বিশ্বকাপে ফাইনালের মঞ্চে উঠতে না পেরে ব্রাজিল নিজেদের ইতিহাসের কঠিন সময় পার করছে। তাই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে গিয়ে অনেক সমর্থক হয়তো নিজেদের হতাশার কিছুটা জবাব খুঁজছেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এই চিত্র পুরো ব্রাজিলের মনোভাবকে প্রতিনিধিত্ব করে না। বাস্তব পরিস্থিতি ভিন্নও হতে পারে—আজকের ম্যাচে অনেক ব্রাজিলিয়ান হয়তো আর্জেন্টিনার জয়ই দেখতে চাইবেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে