ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » আজ সকালেও ঢাকায় অঝরে বৃষ্টি হলো

আজ সকালেও ঢাকায় অঝরে বৃষ্টি হলো

স্টাফ রিপোর্টার:
ভোর ৫ টা থেকে থেমে থেমে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। অনেক সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। কোথাও কোথাও নোংরা পানি মাড়িয়ে চলতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। যানবাহন চলাচলেও ঝামেলা তৈরি হয়েছে।
শুক্রবার (১ মে) ভোর থেকে৮টা পর্যন্ত অঝোরে বৃষ্টি হয় রাজধানী ঢাকায়। এতে ঢাকার কারওয়ান বাজার, পান্থপথ, গ্রীন রোড, ধানমন্ডির রবীন্দ্র সরোবরের পাশের রাস্তা, জিগাতলা, পশ্চিম তেজতুরী বাজার, পশ্চিম শ্যাওড়াপাড়া, মিরপুর ১০, কাজীপাড়া, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার, হাতিরঝিলে সড়কের মধুবাগ এলাকাসহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমেছে।
শুক্রবার ছুটির দিন ও মে দিবস হওয়ায় রাস্তায় এ সময় যানবাহন ছিল খুবই কম। ফলে ভোগান্তি কিছুটা কম হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ছয় বিভাগের কয়েকটি স্থানে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। রাজধানীতেও আরও বৃষ্টি হতে পারে। এতে দেশের উত্তর–পূর্বাঞ্চলের কয়েকটি জেলার নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেশের ছয় বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিভাগগুলো হলো ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও সিলেট। এসব বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে