ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন লিটন

অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন লিটন

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে চোট কাটিয়ে প্রথম টেস্টের স্কোয়াডে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাম পায়ের কাফে চোট পাওয়ায় প্রথমে ঘোষিত দলে জায়গা হয়নি লিটনের। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় দ্রুত সুস্থ হয়ে ওঠায় শেষ মুহূর্তে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। রোববার তিনি অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।

বিসিবি জানিয়েছে, গত জুন মাস থেকে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সি এই ক্রিকেটার। তবে ফিটনেসে সন্তোষজনক উন্নতি হওয়ায় তাকে প্রথম টেস্টের জন্য বিবেচনা করা হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে