ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » অমিতাভ বচ্চন সামাজিক মাধ্যমে জবাব দিলেন

অমিতাভ বচ্চন সামাজিক মাধ্যমে জবাব দিলেন

বিনোদন ডেস্ক

বয়স ৮০ পেরোলেও অভিনয় ও সঞ্চালনায় এখনো সক্রিয় অমিতাভ বচ্চন। বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম মৌসুম উপস্থাপনা করছেন বলিউডের এই কিংবদন্তি অভিনেতা।

সম্প্রতি অমিতাভের একটি ব্লগ পোস্টকে ঘিরে সামাজিক মাধ্যমে তার অবসর নেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। রাতের কাজ শেষে দেওয়া একটি বার্তায় তিনি লিখেছিলেন, ‘অনেক হয়েছে, এবার থামার সময় হয়েছে।’ এই কথাকেই অনেকে অভিনয়জীবন শেষ করার ইঙ্গিত হিসেবে ধরে নেন।

তবে বিষয়টি পরিষ্কার করে অমিতাভ জানান, তিনি অভিনয় থেকে অবসর নেওয়ার কথা বলেননি। বরং দিনের কাজ শেষ করে ঘুমাতে যাওয়ার কথাই বোঝাতে চেয়েছিলেন।

রসিকতার সুরে তিনি বলেন, কাজ থেকে অবসর নয়, এবার ঘুমাতে যাচ্ছেন তিনি। একই সঙ্গে খবর প্রকাশের ক্ষেত্রে আগে দেওয়ার প্রতিযোগিতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন অভিনেতা।

অমিতাভের মতে, চটকদার শিরোনাম তৈরি করে দ্রুত খবর ছড়িয়ে দেওয়ার প্রবণতা অনেক সময় বক্তব্যের প্রকৃত অর্থকে বিভ্রান্ত করে। তার এই বক্তব্যের পরই অবসর নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের অবসান ঘটে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে