ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » তিন দেশের নাগরিকদের ওপর সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা

তিন দেশের নাগরিকদের ওপর সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা

ইবোলা ভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তিন আফ্রিকান দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। একই সঙ্গে ওই দেশগুলো থেকে আগত ভ্রমণকারীদের জন্য ভিসা প্রদান এবং সৌদিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা এবং দক্ষিণ সুদান।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই তিন দেশ

থেকে অন্য কোনো দেশের মাধ্যমে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করলেও একই নিয়ম কার্যকর হবে। এছাড়া সৌদিতে প্রবেশের আগে গত ২১ দিনের মধ্যে এসব দেশের যেকোনো একটিতে অবস্থান করেছেন—এমন ভ্রমণকারীদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

সৌদি আরবের পাবলিক হেলথ অথরিটি (ওয়াকায়া) জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য নজরদারি ও মহামারি প্রতিরোধ কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ ছাড়া আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র থেকে আগত যাত্রীদের জন্যও স্বাস্থ্য পরীক্ষা, রোগ নজরদারি এবং দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। ওয়াকায়া জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। নতুন এই বিধিনিষেধ কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত দেশে কোনো ইবোলা-সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী জনস্বাস্থ্য সুরক্ষায় আরও ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: গালফ নিউজ

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে