ঢাকা
ঢাকা, সোমবার, ১৫ জুন, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১৫ জুন, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: “স্মৃতি, সংগ্রাম ও প্রত্যাবর্তন: আমিনুর রহমান তালুকদার খোকনের ফিরে আসা” প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, সম্মাননা প্রদান, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বৃক্ষরোপণ কর্মসূচি এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আমিনুর রহমান তালুকদার খোকন এমপি, ঢাকা-১ আসনের সাবেক সংসদ সদস্য ছাবির উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. রহিত উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুল ইসলাম টিপু এবং সাবেক ছাত্রনেতা সানাউল্লাহ সানু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব শামসুল আরেফিন।

আলোচনা সভায় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত ছাত্রনেতাদের অবদানের কথা স্মরণ করেন এবং তাদের সংগ্রামী ভূমিকার প্রশংসা করেন। এসময় সাবেক ছাত্রনেতা আব্দুজ্জোহান রানা, মোহাম্মদ আল-আমিন ও রাসেল মিয়ার পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মিয়া নুরুলদিন আহমেদ অপু এমপি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের অবদান জাতি কখনো ভুলবে না। নতুন প্রজন্মকে সেই সংগ্রামের ইতিহাস জানতে হবে এবং গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, অতীতের আন্দোলন-সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্মৃতিচারণ পর্বে বিভিন্ন সাবেক ছাত্রনেতা তাদের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া আন্দোলন ও রাজনৈতিক পটভূমি নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে