ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » তামিলনাড়ু জট কেটেছে থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হচ্ছেন

তামিলনাড়ু জট কেটেছে থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হচ্ছেন

নবপ্রকাশ ডেস্কঃ
তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে টানা রাজনৈতিক নাটকীয়তার পর অবশেষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। এনডিটিভি জানিয়েছে, বাম দল ও ভিসিকের সমর্থন পাওয়ায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে সক্ষম হয়েছে দলটি।
আজ শুক্রবার (৮ মে) দিনের যেকোনো সময় গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে তামিলনাডু‌র সরকার গঠনের প্রস্তাব চূড়ান্ত হয়ে যাবে।
স্থানীয় সূত্র বলছে, কংগ্রেসের ৫ জন বিধায়কের পাশাপাশি ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), সিপিআই এবং সিপিএমের ২ জন করে মোট ৬ বিধায়কের সমর্থন পেয়েছে টিভিকে। ফলে দলটির সমর্থন এখন ১১৯-এ পৌঁছেছে, যা ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে।
এর আগে বুধবার ও বৃহস্পতিবারও গভর্নরের সঙ্গে বৈঠক করেছিলেন বিজয়। তবে দুইবারই গভর্নর দাবি করেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন টিভিকের হাতে নেই।
গত মাসের বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন জিতে চমক দেখায় টিভিকে। নির্বাচনে অংশ নিয়েই দলটি তামিলনাড়ুর দুই প্রধান দ্রাবিড় দল ডিএমকে ও এআইএডিএমকের ৬২ বছরের রাজনৈতিক আধিপত্যে বড় ধাক্কা দেয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে