ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » মেসির বিদায়, রোনালদোর বিস্ফোরক মন্তব্য

মেসির বিদায়, রোনালদোর বিস্ফোরক মন্তব্য

স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ খেলার দিনেই ফুটবল বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দল ছাড়ার পরোক্ষ গুঞ্জন ও বিদায়ী ম্যাচ নিয়ে জল্পনা-কল্পনার মাঝেই এক সামাজিক যোগাযোগমাধ্যম বিবৃতিতে নিজের ভবিষ্যৎ ও দলের ভেতরের নাটকীয় পরিস্থিতি নিয়ে বিস্ফোরক সত্য তুলে ধরেছেন এই মেগাস্টার। রোনালদো স্পষ্ট করে জানিয়েছেন, পর্তুগালের হয়ে আবারও মাঠে নামতে তিনি শতভাগ প্রস্তুত এবং জাতীয় দলের হয়ে প্রতিটি ম্যাচই তাঁর কাছে লড়াইয়ের জায়গা, কোনো উপঢৌকন বা আনুষ্ঠানিক বিদায়ী আয়োজনের বিষয় নয়।

মঙ্গলবার রাতে প্রকাশিত সেই দীর্ঘ বিবৃতিতে রোনালদো জানান, বিশ্বকাপের পর পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) সভাপতি তাঁকে জাতীয় দলে থেকে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন এবং নতুন কোচের নিয়োগ প্রসঙ্গে তাঁর মতামত চেয়েছিলেন। রোনালদো নতুন কোচের ওপর পূর্ণ আস্থা রেখে তাঁর প্রতি সমর্থন জানান।

পরবর্তীতে গত আগস্টে কোচ নিজেই রোনালদোকে ভবিষ্যতের দলের মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন এবং প্রথম ও শেষ ম্যাচে তাঁকে একাদশে রাখার পরিকল্পনা জানান। তবে কোচের পক্ষ থেকে অ্যাওয়ে ম্যাচ এড়িয়ে চলার যে পরামর্শ দেওয়া হয়েছিল, তা প্রত্যাখান করেন রোনালদো।

বিবৃতিতে জাতীয় দলের গত ম্যাচে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনার বর্ণনায় রোনালদো অভিযোগ করেন, নরওয়ের বিরুদ্ধে ম্যাচে তাঁকে ৩০ মিনিট খেলানোর কথা বলে দ্বিতীয় অর্ধে ওয়ার্ম-আপ করানো হলেও শেষ পর্যন্ত মাঠে নামানো হয়নি। পরবর্তীতে সাবেক ফুটবলার কুতিনহোর উপস্থিতিতে কোচের সাথে বৈঠকে সমঝোতা হয় যে—সংবাদ সম্মেলনে কোচ নিজেই পুরো দায়ভার নেবেন এবং বলবেন পরিকল্পনাটি তাঁরই ছিল। কিন্তু সংবাদ সম্মেলনে গিয়ে কোচ প্রতিশ্রুতি ভেঙে রোনালদোর বিরুদ্ধে কঠোর ও অসত্য মন্তব্য করেন, যা মোটেও কাম্য ছিল না। এটি কোচের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের দ্বিতীয় ঘটনা বলে দাবি করেন তিনি।

দীর্ঘ প্রায় ২৫ বছরের ক্যারিয়ারে কোনো কোচের টেকনিক্যাল সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপ না করার কথা উল্লেখ করে রোনালদো জানান, অনভিপ্রেত এই ঘটনায় নিজের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ক্যাম্প ছেড়ে চলে এসেছিলেন। সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে রোনালদো বলেন, “দলের অধিনায়ক হিসেবে আমার এই আচরণ শাস্তিমূলক। এফপিএফ যেন আমাকে কোনো ছাড় না দিয়ে নিয়ম অনুযায়ী শাস্তির আওতায় আনে।”

বিদায়ী ম্যাচ নিয়ে চলমান বিতর্ক উড়িয়ে দিয়ে সিআরসেভেন জোর দিয়ে বলেন, দেশের হয়ে খেলার সুযোগ তাঁর কাছে কখনো বিনা কষ্টে আসেনি, প্রতিবারই যোগ্যতা প্রমাণ করতে হয়েছে। অতীতে পিতৃশোক সহ্য করেও দেশের হয়ে ৯০ মিনিট খেলার উদাহরণ দিয়ে রোনালদো তাঁর জাতীয় প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন।

বিবৃতির শেষে পর্তুগাল ফুটবলের এই সর্বকালের সেরা তারকা দৃঢ় কণ্ঠে বলেন, “আমি যদি শারীরিক ও মানসিকভাবে ফিট থাকি, তবে পর্তুগালের হয়ে জয় ছিনিয়ে আনতে এবং লড়াই করতে বরাবরের মতোই তৈরি থাকব। এটিই একমাত্র চরম সত্য।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে