ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ

জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। সাক্ষাতে হাইকমিশনারের দায়িত্ব পালনকালে তার অবদানের প্রশংসা করেন জয়শঙ্কর।

বিদায়ী সাক্ষাতে রিয়াজ হামিদুল্লাহর ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানানো হয়েছে। রোববার (৪ অক্টোবর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ফেসবুক পেজ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

রিয়াজ হামিদুল্লাহ নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়ে গত বছরের ১৪ এপ্রিল ভারতের নয়াদিল্লিতে যোগদান করেন। তিনি সাবেক হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে