ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » জামাই গ্রেফতার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি: নিউগিনি আবাসনে হামলা

জামাই গ্রেফতার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি: নিউগিনি আবাসনে হামলা

নবপ্রকাশ ডেস্ক:

রাজধানীর নিউগিনি আবাসনে হামলা মামলায় জামাতা মিজানুর রহমানের গ্রেফতার এবং একে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও নিজের নাম জড়িয়ে অসত্য তথ্য প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর।

আজ এক বিবৃতিতে সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, সম্প্রতি ঢাকার মাটিকাটা এলাকা থেকে মিজানুর রহমানের গ্রেফতারকে কেন্দ্র করে ‘আমার দেশ’সহ কয়েকটি সংবাদমাধ্যমে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রকাশ করা হয়েছে। এসব প্রতিবেদনে জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে এবং তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।

বিবৃতিতে তিনি স্পষ্ট করেন, প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে—মিজানুর রহমানকে সংসদ সদস্যের নিজস্ব বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। ঢাকায় মাটিকাটায় তার কোনো ব্যক্তিগত বাসা নেই এবং তিনি সরকারিভাবে বরাদ্দকৃত ‘ন্যাম ভবন’-এ অবস্থান করেন। প্রকৃত তথ্য যাচাই না করেই এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

জামায়াত দলীয় এই সংসদ সদস্য আরও জানান, মিজানুর রহমানের সঙ্গে সংঘটিত ঘটনাটি সম্পূর্ণ তার ব্যক্তিগত ও ব্যবসায়িক বিষয়। এই ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামী কিংবা তার নিজস্ব কোনো রাজনৈতিক সম্পর্ক নেই।

ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, ‘নিউ গ্রিন প্রোপার্টিজ’-এর সঙ্গে মিজানুর রহমানের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক ছিল। ওই প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলামের কাছে পাওনা টাকা আদায়ের লক্ষ্যে মিজানুর রহমান আইনি পদক্ষেপ নিয়েছিলেন। পাওনা পরিশোধ না করার কৌশল হিসেবে এবং পাল্টা মামলায় ব্যর্থ হয়ে সাইফুল ইসলাম পরবর্তীতে একটি সাজানো ঘটনা ও ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছেন বলে তিনি দাবি করেন।

সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দিয়ে এমপি আব্দুল গফুর আহ্বান জানান, কোনো পক্ষের একতরফা ও অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে বস্তুনিষ্ঠ সত্য প্রকাশ করা উচিত। একই সঙ্গে ‘আমার দেশ’সহ সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে দ্রুত বিভ্রান্তিকর তথ্য সংশোধন করে প্রকৃত চিত্র জনসম্মুখে তুলে ধরার জোর দাবি জানান তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে