ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » জ্বালানির দাম বৃদ্ধি: দিশেহারা নিম্নআয়ের মানুষ

জ্বালানির দাম বৃদ্ধি: দিশেহারা নিম্নআয়ের মানুষ

নবপ্রকাশ ডেস্ক:

সরকার ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়ার পরদিনই তার প্রভাব ছড়িয়ে পড়েছে রাজধানীর বাজারে। পরিবহণ ব্যয় একলাফে বেড়ে যাওয়ায় মাত্র একদিনের ব্যবধানে সবজি, ডিম, তেল ও আটাসহ অন্তত ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতিকেজি বেগুন ৯০ থেকে ১৩০ টাকা, শসা ৫০ থেকে ৮০ টাকা এবং কাঁচামরিচ ১০০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ফার্মের ডিমের হালি বেড়ে হয়েছে ৫৫ টাকা। পাশাপশি রসুনের কেজি ১৮০ টাকা, খোলা আটা ৫০ টাকা, খোলা ময়দা ৭০ টাকা এবং পামওয়েল লিটারপ্রতি ১৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, পরিবহণ ভাড়া বেড়ে যাওয়ায় নতুন পণ্যের ক্ষেত্রে বেশি দাম নির্ধারণ করতে হচ্ছে। ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জানান, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে দূরপাল্লার ট্রাকে অতিরিক্ত ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বাড়তি ভাড়া গুণতে হচ্ছে।

হঠাৎ পণ্যের এই মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। আয় না বাড়লেও দৈনন্দিন খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। ক্যাবের সহসভাপতি এসএম নাজের হোসাইন জানান, জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পরিবহণ থেকে শুরু করে উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে পড়ে, যার পুরো চাপ শেষ পর্যন্ত ভোক্তার ওপরই আসে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে সরকার।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে