ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ওজন কমিয়ে নতুন লুকে দীঘি

ওজন কমিয়ে নতুন লুকে দীঘি

বিনোদন ডেস্ক

হঠাৎ ওজন বেড়ে যাওয়ায় নিজের লুক নিয়ে অস্বস্তিতে ছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। পর্দায় নিজেকে আগের তুলনায় কিছুটা ভারী মনে হওয়ায় ওজন কমানোর সিদ্ধান্ত নেন তিনি।

নিয়মিত শরীরচর্চা ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস মেনে মাত্র দুই মাসে ৬ কেজি ওজন কমিয়েছেন এই অভিনেত্রী। তবে এখানেই থামছেন না। আরও ৪ কেজি ওজন কমানোর লক্ষ্য রয়েছে তাঁর।

একসময় ভাতপ্রেমী হিসেবে পরিচিত দীঘির খাবারের তালিকা এখন অনেকটাই বদলে গেছে। গত দুই মাস ধরে প্রায় বাদ দিয়েছেন ভাত; সপ্তাহে মাত্র এক দিন ভাত খান। বাকি সময়ে সেদ্ধ ডিম, সবজি ও তেল ছাড়া রান্না করা চিকেন রাখছেন খাদ্যতালিকায়।

দীঘি জানান, ওজন বেড়ে যাওয়ায় পর্দায় নিজেকে কিছুটা ভারী দেখাচ্ছিল। তাই নিজের ভালো লাগা এবং আসন্ন কাজের প্রস্তুতির জন্যই ফিটনেসে মনোযোগ দিয়েছেন। আপাতত ডিসেম্বর পর্যন্ত এই রুটিন চালিয়ে যাওয়ার পরিকল্পনা তাঁর।

নতুন কাজের জন্য আরও ঝরঝরে লুকে নিজেকে হাজির করতে চান দীঘি। সম্প্রতি কক্সবাজার থেকে তাঁর নতুন লুকের ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হলেও জানা গেছে, বেড়াতে নয়, শুটিংয়ের কাজেই সেখানে গিয়েছিলেন তিনি।

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করা দীঘি এখন নিয়মিত নায়িকা হিসেবেও কাজ করছেন। মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বিদায়’ মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি সুমন ধর পরিচালিত একটি ওয়েব ফিল্মের কাজও শেষ করেছেন তিনি, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে