আকরাম হোসেন:
উদ্ভাবক, গবেষক, শিল্প ও উদ্যোক্তাদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং উদ্ভাবনকে বাজার ও অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপান্তরের লক্ষ্যে শনিবার থেকে ঢাকার বাংলাদেশ নভোথিয়েটারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এ মেলা চলবে।
