ঢাকা
ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » পারিশ্রমিক কমিয়ে বার্সেলোনায় জেসুস

পারিশ্রমিক কমিয়ে বার্সেলোনায় জেসুস

বার্সেলোনায় যোগ দেওয়ার স্বপ্ন পূরণ করতে পারিশ্রমিকে বড় ধরনের ছাড় দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস। আর্সেনাল ছেড়ে কাতালান ক্লাবটিতে তিন বছরের চুক্তিতে যোগ দিয়েছেন ২৯ বছর বয়সী এই তারকা।

দুই ক্লাবের সমঝোতা অনুযায়ী, ‘সেল-অন’ ফি-সহ দলবদলের মূল্য সর্বোচ্চ ১ কোটি ৫০ লাখ ইউরো হতে পারে। খুব বেশি গুঞ্জন ছাড়াই শেষ মুহূর্তে সম্পন্ন হয়েছে এই দলবদল।

বার্সেলোনায় যোগ দেওয়ার পর নিজের পারিশ্রমিক কমানোর বিষয়টি নিজেই জানিয়েছেন জেসুস। তার কাছে অর্থের চেয়ে স্বপ্নের ক্লাবে খেলার সুযোগই বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন,‘বেতনে উল্লেখযোগ্য ছাড় দিয়েছি আমি, কিন্তু এখানে আসতে পারাটা স্বপ্নের মতো। তবে এই দলবদল সম্পন্ন করতে শুধু আমাকেই চেষ্টা করতে হয়নি, বার্সাও তাদের ভূমিকা পালন করেছে।’

২০১৭ সালে ব্রাজিলের ক্লাব পালমেইরাস ছেড়ে ইউরোপে পাড়ি জমান জেসুস। ম্যানচেস্টার সিটিতে পাঁচ বছর কাটানোর পর ২০২২ সালে যোগ দেন আর্সেনালে। শুরুটা ভালো হলেও পরবর্তী সময়ে একাদশে নিয়মিত জায়গা ধরে রাখতে পারেননি তিনি।

এর মধ্যে হাঁটুর গুরুতর চোট তার ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়ায়। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর ফিরলেও আর্সেনালের কোচের আস্থায় আগের জায়গায় ফিরতে পারেননি এই ফরোয়ার্ড। কাই হাভার্টজ ও ভিক্তর ইয়োকেরেশকে আক্রমণভাগে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল।

বার্সেলোনার আগ্রহের খবর জেসুস জানতে পারেন দলবদলের মাত্র এক সপ্তাহ আগে। ক্লাবটির মূল লক্ষ্য ছিল আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার হুলিয়ান আলভারেসকে দলে নেওয়া। তবে তাকে ছাড়তে আতলেতিকো রাজি না হওয়ায় বিকল্প হিসেবে জেসুসকে বেছে নেয় বার্সা।

নিজেকে আলভারেসের বিকল্প হিসেবে দেখা হচ্ছে, এ বিষয়েও কোনো আপত্তি নেই জেসুসের।

তিনি বলেন,‘এক সপ্তাহ আগে আমি একটি বার্তা পাই যে, এমনটা হতে পারে। যখন বুঝতে শুরু করলাম এটা বাস্তব সম্ভাবনা, খুবই রোমাঞ্চিত হয়ে পড়েছিলাম। এখন অনুশীলন ও খেলা শুরু করার জন্য আর তর সইছে না।’

চোটের কঠিন সময় পেছনে ফেলে নতুন ক্লাবে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত জেসুস। তিনি বলেন, গত দুই বছর তার জন্য খুব কঠিন ছিল এবং হাঁটুর চোটের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছে। তবে এখন তিনি পুরোপুরি ফিট এবং মাঠে নিজের সেরাটা দিতে প্রস্তুত।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে