ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » অজি বধের মিশন শুরুর আগেই সুখবর পেল বাংলাদেশ

অজি বধের মিশন শুরুর আগেই সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আবহেই বড় স্বস্তি পেল বাংলাদেশ শিবির। চোট কাটিয়ে ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন বাঁ-হাতি পেসার শরীফুল ইসলাম। প্রথম টেস্টে তাকে না পাওয়া গেলেও দ্বিতীয় টেস্টের স্কোয়াডে তার অন্তর্ভুক্তিতে আর কোনো বাধা নেই।

ডারউইনে প্রথম টেস্ট শুরুর ঠিক আগে সোমবার শরীফুলের ফিটনেস পরীক্ষা নেওয়া হয়। বিসিবির ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বিষয়টি নিশ্চিত করে জানান, ‘শরীফুল ফিটনেস টেস্টে পাশ করেছে এবং তথ্যটি আমরা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছি। দ্বিতীয় টেস্টের জন্য সে শতভাগ ফিট।’

সবশেষ জিম্বাবুয়ে সফরে হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ চোটে পড়েন শরীফুল। ওই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে রাখা হয়নি তাকে।

দেশে ফিরে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যান এই ২৫ বছর বয়সি পেসার। ২২ আগস্ট ম্যাকেতে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। তার আগে বৃহস্পতিবার শুরু হবে প্রথম টেস্ট।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে