এসএসসি ও সমমান পরীক্ষায় টানা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শতভাগ পাস ও শতভাগ জিপিএ-৫ পাওয়ার অনন্য রেকর্ড গালল নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৩৮২ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
রোববার (১০ আগস্ট) এসএসসির ফল প্রকাশের পর তথ্যটি নিশ্চিত করে স্কুল কর্তৃপক্ষ। ঈর্ষণীয় এই ফলাফলের খবর ছড়িয়ে পড়তেই স্কুল ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবের আমেজ নেমে আসে। কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করায় প্রতি বছরই প্রতিষ্ঠানটি এমন অভাবনীয় সাফল্য অর্জন করে আসছে বলে জানান সংশ্লিষ্টরা।
