ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বিশ্ববাজারে রেকর্ড উত্তাপ: এক দিনে তেলের দাম বাড়ল ৫%

বিশ্ববাজারে রেকর্ড উত্তাপ: এক দিনে তেলের দাম বাড়ল ৫%

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং ইরান-ওমান আলোচনার অনিশ্চয়তাকে কেন্দ্র করে বিশ্ববাজারে আবারও লাফিয়ে বেড়েছে জ্বালানি তেলের দাম। শুক্রবার (৭ আগস্ট) সকালে দাম কিছুটা নিম্নমুখী থাকলেও দিনশেষে অপরিশোধিত তেলের দাম প্রায় পৌনে ছয় শতাংশ (৫.৭৫%) পর্যন্ত বৃদ্ধি পায়।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দিনের শুরুতে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ব্যারেলপ্রতি ৭৯.০৮ ডলারে নামলেও দিনশেষে তা ৪.৪৭ ডলার (প্রায় ৫.৭ শতাংশ) বেড়ে ৮৩.৫৫ ডলারে পৌঁছায়।

অন্যদিকে মার্কিন বেঞ্চমার্ক ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’-এর (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৩.৪৯ ডলার বা প্রায় ৪.৭ শতাংশ বেড়ে ৭৮.১৮ ডলারে দাঁড়ায়, যা আগে ছিল ৭৪.৬৯ ডলার।

বাজার বিশ্লেষকদের মতে, প্রণালিতে মার্কিন ও ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপে ইরানের নতুন আইনি প্রস্তাবকে কেন্দ্র করে ভূ-রাজনৈতিক উত্তেজনা তীব্র হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে এই বড় লাফ দেখা গেছে। অবশ্য সাপ্তাহিক হিসাবে ভিন্ন চিত্র দেখা গেছে। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অনিশ্চয়তাকে কেন্দ্র করে পুরো সপ্তাহের ব্যবধানে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৮ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম ৭ শতাংশের বেশি কমেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে