ঢাকা
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » হঠাৎ পাটওয়ারীর চোখে ব্যান্ডেজ: কিসের ইঙ্গিত?

হঠাৎ পাটওয়ারীর চোখে ব্যান্ডেজ: কিসের ইঙ্গিত?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্য দেওয়ার আগে চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান। হবিগঞ্জে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর চোখে গুরুতর আঘাতের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাতেই তিনি এই প্রতীকী কর্মসূচি গ্রহণ করেন।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের জন্য নাম ঘোষণা করা হলে তিনি কিছু সময়ের জন্য মঞ্চের আড়ালে যান। প্রায় এক মিনিট পর ফিরে এসে চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মঞ্চে ওঠেন এবং বক্তব্য দেন। উপস্থিতদের কাছে এটি ছিল হবিগঞ্জের হামলায় আহত আলিফ চৌধুরীর প্রতি সংহতি প্রকাশের প্রতীকী বার্তা।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এখানে লেখা আছে, আলিফের চোখ ফিরিয়ে দিন। ফিরিয়ে দিতে পারবে? কোথা থেকে দেবে, নিজেরই তো চোখ নেই। চোখ থাকলে কি আলিফের সেই কান্নাটা দেখত না? আলিফের চিকিৎসার ব্যবস্থা করত না?জানা গেছে, হবিগঞ্জে এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরী একটি চোখে গুরুতর আঘাত পান।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে