ঢাকা
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: ঘরবাড়ি ছেড়েছেন ৬০ হাজার মানুষ

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: ঘরবাড়ি ছেড়েছেন ৬০ হাজার মানুষ

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও আতঙ্ক তৈরি হয়েছে। আগুন দ্রুত লোকালয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কায় এ পর্যন্ত অন্তত ৬০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিস ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে জানা যায়, শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে আগুন খুব দ্রুত নিয়ন্ত্রণে বাইরে চলে যায়। দাবানলের গতিপথ আবাসিক এলাকার দিকে ধাবিত হওয়ায় বহু ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে এবং শত শত একর বনভূমি ও ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে।

অঙ্গরাজ্যের উদ্ধারকারী দলগুলো উপদ্রুত এলাকায় আটকে পড়া বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত রেখেছে। পরিস্থিতি বিচারে বেশ কিছু এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং দুর্গতদের জন্য সাময়িক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও হেলিকপ্টার কাজ করলেও তীব্র বাতাসের কারণে অগ্নিনির্বাপণ প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। হতাহতের কোনো সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানা না গেলেও উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ বলা যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে