ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যাবের নিচ্ছদ্র নিরাপত্তা

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যাবের নিচ্ছদ্র নিরাপত্তা

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে কড়া নিরাপত্তাবলয় গড়ে তুলেছে র‍্যাব। দিবসটিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে গোয়েন্দা নজরদারি, বিশেষ টহল এবং অনলাইনে সাইবার প্যাট্রলিং জোরদার করা হয়েছে।

র‍্যাব জানায়, কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন কিংবা রাষ্ট্র ও সরকারবিরোধী চক্রান্তকারীরা যেন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে—সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।

গুরুত্বপূর্ণ মোড়, জনবহুল এলাকা ও স্পর্শকাতর স্থানগুলোতে র্যা বের চেকপোস্ট ও নিয়মিত টহলের পাশাপাশি প্রযুক্তির সহায়তায় সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব বা উসকানিমূলক তৎপরতা রোধে সক্রিয় রয়েছে র‌্যাবের সাইবার মনিটরিং সেল।

মঙ্গলবার (৪ আগস্ট) র্যা বের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ঢাকাসহ দেশজুড়ে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে র্যা ব পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা ও সংঘবদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি যেকোনো সহিংসতা প্রতিরোধে বাহিনীটি নিরলসভাবে কাজ করছে।

র্যা ব আরও জানায়, দিবসটি ঘিরে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম তথ্য সংগ্রহে গোয়েন্দা কার্যক্রম বহুগুণ বাড়ানো হয়েছে।

এ ছাড়া অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে ৪ আগস্ট রাত থেকেই বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে র‌্যাব সদস্যরা নজরদারি চালাবেন। দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি জেলার অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভে দিবসটির সাত দিন আগে থেকেই ইউনিফর্মধারী ও সাদা পোশাকের র‌্যাব সদস্যরা নজরদারি চালিয়ে আসছেন। পাশাপাশি সামাজিক মাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার প্যাট্রলিংও জোরদার করা হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা জানিয়েছে, জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে