ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমাতে একমত চীন-যুক্তরাষ্ট্র

৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমাতে একমত চীন-যুক্তরাষ্ট্র

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের সময় চীন ও যুক্তরাষ্ট্র আট দফা বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। এর মধ্যে দুই দেশের পারস্পরিক শুল্ক কমানোর বিষয়ে একটি সমঝোতাও রয়েছে।চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।রয়টার্স জানায়, সমঝোতা অনুযায়ী, চীন ও যুক্তরাষ্ট্র প্রায় ৩০ বিলিয়ন ডলারের পারস্পরিক শুল্ক কমাতে সম্মত হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য বিরোধ কিছুটা কমানোর সুযোগ তৈরি হয়েছে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে দুই দেশ নিয়মিত সংলাপ শুরু করতে সম্মত হয়েছে।এআই প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার জন্য এই সংলাপ চালু করা হবে।

 

শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর মধ্যেই আট দফা ঐকমত্যে পৌঁছানোর কথা জানাল চীন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে